- নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব উর রহমান মাহবুব সভাপতি
- বৃষ্টি উপেক্ষা করে শেষবারের মতো সাজুকে দেখতে ছুটল মানুষ, দাফন সম্পন্ন
- ‘সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন’—সহকারী শিক্ষা কর্মকর্তার পোস্ট ঘিরে প্রশ্ন
- সৈয়দপুরে পৃথক ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রী উদ্ধার
- একটি সাইরেন, একগুচ্ছ আশা: বুড়াবুড়িতে নতুন অ্যাম্বুলেন্স সেবা চালু
- তালায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ আটক
- ১৫ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমল ২৫০ টাকা
- বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
- খুলনার লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার
- সড়কে দুই বছরের শিশুকে ফেলে পালালেন মা, পাশে দাঁড়ালেন ইউএনও
- দেশে ফিরল কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ
- নিখাদ খবরে প্রতিবেদন প্রকাশের পর ফ্রিডারে ৬ লাখ ব্যবহারকারী, পুঁজির সংকটে প্রযুক্তি সক্ষমতা
- নীলফামারীতে ভাদ্রের শুরুতেই পাকা তালের চাহিদা তুঙ্গে
- দুঃসময়ে সাহস, মমতা ও আস্থার প্রতীক মির্জা ফখরুল
- সৈয়দপুরে ৩০০ অটোবাইক ব্যাটারি জব্দ করল কাস্টমস
- দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব
- কারাবন্দী শিক্ষককে শিক্ষা ছুটি দেখিয়ে বেতন, তদন্তে মিলল সত্যতা
- সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
- দেশের বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই
- প্রায় তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন, নিজের ভোট দিতে পারবেন ফখরুল
- মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
- যান্ত্রিক ত্রুটিতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট অচল
- নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
- সৈয়দপুরে চিপস কারখানায় ১ লাখ টাকা জরিমানা
- নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
- আলু সংরক্ষণে ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাষিদের
- নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ
- রংপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল
- ‘চেয়ারম্যানকে ছাড়তে না পারলে আমাদেরও গ্রেপ্তার করুন’—রায়পুরায় ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
- বেলাবতে মাদককারবারীর সাথে পুলিশের মাদক সেবন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র
- বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন
- কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, রংপুর মেডিকেলে বৃদ্ধের মৃত্যু
- নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সম্মাননা পেলেন সফল ৩ মাছচাষি
- পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
- পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ
- লাখাইয়ে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
- মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
- চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
- শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর
- অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ
- মসজিদের রাষ্ট্রীয় সম্মানী: বাছাইয়ে দলীয় প্রভাবের অভিযোগ
- নরসিংদীতে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভা
- ‘সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী’ আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড়
- গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী
- মির্জা ফখরুলের পদত্যাগের পর স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য
- ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ঠেকিয়ে দিল বিজিবি
- কালীগঞ্জে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, স্বামী ও মেয়ে গুরুতর আহত
- চিকিৎসক দেখানোর কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজে দ্বিতীয় বর্ষে উঠতে ১২ হাজার ৮২৫ টাকা সেশন ফি
- বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য
- নাশকতার মামলায় সৈয়দপুরে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার
- নাট্যমঞ্চ থেকে রাষ্ট্রপ্রধানের আলোচনায় মির্জা ফখরুল
- নীলফামারীতে সাপের ছোবলে শিশুসহ ২ জনের মৃত্যু
- ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে অ্যাগ্রোফার্মে বিনিয়োগ!
- গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো এলএনজি
- বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল দুটি করে ছাগল
- গঙ্গাচড়ায় প্রশ্নপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
- গ্যাস-বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান নেই, দিন গোনা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
- কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ
- বিএনপির রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
- রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ
- ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- অ্যাম্বুলেন্স উপহারের চার ঘণ্টা পর হামলা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০
- থাই গ্লাস ভাঙার বিরোধে নিরাপত্তাকর্মী খুন, সাবেক সহকর্মী গ্রেপ্তার
- পঞ্চগড়ে ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা শুরু
- মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭
- এনসিপির সাতক্ষীরা জেলা কমিটি ঘিরে বিরোধ, ৭২ ঘণ্টার মধ্যে পুনর্গঠনের দাবি
- লাইসেন্স ছাড়াই প্যাথলজি সেবা, লিভার পরীক্ষার রিপোর্টে গরমিলের অভিযোগ পঞ্চগড়ে
- ‘ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে’—হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে
- যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা
- ১৯৯৯ সালের পর ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব
- ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ে কেউ পাস করেনি
- চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা
- এসএসসিতে সাতক্ষীরার ৪ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, নেপথ্যে শিক্ষক সংকট
- পঞ্চগড়ে ৩৯ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার
- বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ
- রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
- উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআই রুবেলের মরদেহ উদ্ধার
- গ্যাস সংকটে পোশাকশিল্পে ধস
- পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়ে
- ‘জামায়াতের অধঃপতনের কারণ তাদের ইতিহাস’
- ঘুমের মধ্যে সাপের কামড়ে কলারোয়ায় স্কুলছাত্রের মৃত্যু
- সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে মোটরসাইকেল আরোহী আহত
- ‘অদম্য জুলাই’ র্যালিকে কেন্দ্র করে ববিতে রণক্ষেত্র, আহত ২০
- তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তানভীর গ্রেফতার
- শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে এই জাদুঘর’
- বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সামিটে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
- রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা, নিহত ১, আহত ৩
- মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ
- কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- প্রজন্ম গড়ার কারিগর প্রফেসর শাহ হালীমুযযান
- ‘অ্যাভেঞ্জার্স’–‘অবতার’কে ছাড়িয়ে বক্স অফিসের নতুন রাজা "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে"
- হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটওয়ারী-সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
- ঢাবির ২০০৯–২০২৪ সালের সব নিয়োগ পর্যালোচনায় তদন্ত কমিটি
- জামায়াতের ধোঁকাবাজি রাজনীতির মুখোশ খুলছে
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সম্মতি
- জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ২৮
- কেরানীগঞ্জে ক্লুলেস কিশোরী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ সমাপ্ত
- রংপুরে কুরিয়ার ভ্যান থেকে ভারতীয় প্রসাধনী, নকল পণ্য ও ইয়াবা উদ্ধার
- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
- নীলফামারীতে এআই দক্ষতা উন্নয়নে যুবদের ঢল, বাছাই পরীক্ষায় অংশ নিলেন ২৩৩ জন
- প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই
- রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নজরুল ইসলাম
- বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- নরসিংদীতে পুলিশের সবচেয়ে বড় সাঁড়াশি অভিযান
- শিক্ষা সংকটের জেরে মোদি মন্ত্রিসভা ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান
- মতিঝিল মেট্রোস্টেশনের নিচে আইইডি উদ্ধার
- মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
- এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারি
- বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
- পৌনে দুই ঘণ্টা পর ধরা পড়ল ভুল
- মেহেরপুরে এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- মোরেলগঞ্জে যুবলীগ নেতার কারখানায় দেড় কোটি টাকার চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার
- সিটিজেন চার্টার ছাড়াই চলছে বোদা ইউনিয়ন ভূমি অফিস
- দেওয়ানগঞ্জে ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ালো ৩৫ বিজিবি
- ইরানের ৯০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- ফিফার সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি
- নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ
- রায়পুরার উন্নয়ন প্রকল্প নিয়ে এলজিইডি প্রধান কার্যালয়ে এমপি বকুলের বৈঠক
- মানবিক উদ্যোগে গাজার ১০০ ফিলিস্তিনিকে গ্রহণ করল স্পেন
- আসছে ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা
- একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- অযোধ্যার রাম মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ
- রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ থেকে বিদায় যাদের
- ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত
- ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?
- ইউএনএইচসিআর ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ
- বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্নে
- মিথ্যা, প্রতারণা আর স্বার্থের দুনিয়ায় মানুষ কোথায় দাঁড়াবে?
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে গবেষণা করে নতুন আশার আলো দেখাচ্ছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিজ্ঞানী
- হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
- নরসিংদীতে ধর্ষিতার পরিচয় ও ভিডিও প্রচার: মামলা, গ্রেপ্তার ১
- নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ
- ঈদের ছুটিতে ৭ দিন পর ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম
- অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- চীনের একক প্রভাব বিস্তারে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
- ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি
- রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে
- সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
- হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
- বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- সীমান্তে ২০-৫০ হাজার রুপির চুক্তি, চিহ্নিত পাচারকারীসহ আটক ১৪
- আজ সে গেছে, কাল হয়তো আমাদের পালা
- ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
- একসঙ্গে এসএসসি পাস মা-মেয়ের, মায়ের নম্বর বেশী
- মিজানুর রহমান সিনহা আর নেই
- পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
- যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি
- ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের
- এবার বিশ্বকাপ উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়
- যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে ‘আতঙ্কের কারণ নেই’
- বাম ঘাঁটি ভেঙে কেরালায় মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়
- সৈয়দপুরে নারী-পুরুষ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী কর্মশালা
- ফের হামলার হুমকি দিল ট্রাম্প
- নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার
- সকল নিরপরাধের মুক্তি চাই
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপহারের এ চালানে দেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১২০টি কার্টনে আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে। উপহারের সব আমই আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো স্থলবন্দরে আনা হয়। পরে কাস্টমসের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে চালানটি সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উপহারের আমগুলো পৌঁছে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বৈদেশিক বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি করবে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি স্বাক্ষরিত এআরটি চুক্তির আওতায় মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাক খাতে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে। এতে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ), ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) এবং কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) করার উদ্যোগ চলমান রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জিসিসি ও মারকোসুরসহ আঞ্চলিক অর্থনৈতিক জোটের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
ইউএনএইচসিআর ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। বহুপক্ষীয় কূটনীতিতে এটিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান আনুষ্ঠানিকভাবে চার সদস্যবিশিষ্ট এক্সকম ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটি গঠনের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর কোনো নেতৃত্বের দায়িত্ব পেল।
এশিয়া-প্যাসিফিক গ্রুপের সর্বসম্মত প্রার্থী হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করা হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়া—অন্য দুটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিরা এ মনোনয়নের প্রতি সমর্থন জানায়। এরপর নির্বাহী কমিটির ১১০ সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে রাষ্ট্রদূত নাহিদা সোবহানের মনোনয়ন অনুমোদন করে।
এক বার্তায় জানানো হয়, এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বহুপক্ষীয় ব্যবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান কর্মজীবনে রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।
রোহিঙ্গা সংকটসহ শরণার্থী ইস্যুতে ইউএনএইচসিআর ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ।
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি, মানবিক সংকট ও তহবিল ঘাটতির মধ্যে এ দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসে নিজেদের অন্যতম বিব্রতকর রেকর্ড গড়ে সফরকারীরা। পরে মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেটের প্রতিরোধে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে তারা।
বাংলাদেশের বোলিং আক্রমণে দারুণ নৈপুণ্য দেখান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুজনই নেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট।
বৃষ্টির কারণে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ১৯২ রান। জবাবে শুরুতেই উইকেট হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ৮৬ রানের জুটি দলকে এগিয়ে নেয়।
সৌম্য ৪২ রান করে বিদায় নিলেও দায়িত্বশীল ব্যাটিং করেন শান্ত। ব্যক্তিগত ৪২ রান করে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রান সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন এই বাঁহাতি ব্যাটার।
লিটন দাস ২১ রান এবং মোসাদ্দেক হোসেন গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও মাঝপথে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে লক্ষ্য অতিক্রম করে ৫ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। দীর্ঘ ৪০ বছরের ওয়ানডে যাত্রায় এবারই প্রথম অস্ট্রেলিয়ার মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে সিরিজ হারানোর কীর্তি গড়ল টাইগাররা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সিরিজ জয় নয়; বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিণত ও আত্মবিশ্বাসী দলের পরিচয়ের আরেকটি শক্ত বার্তা।
ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ছয় মাস পর দেশে ফিরলেন
ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে প্রায় ছয় মাস পর নিজ দেশে ফিরেছেন। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে তাদের চারটি ফিশিং বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ জুন) মোংলা কোস্ট গার্ড বেইজে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান।
তিনি জানান, গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি পৃথক অভিযানে ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৯১ জন জেলেকে আটক করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের সমন্বয়ে তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় গত ৭ জুন আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর সোমবার দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইজে আনুষ্ঠানিকভাবে জেলেদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবার-পরিজন। কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও জেলেদের স্বার্থ রক্ষা ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তান হত্যার দায়ে বাংলাদেশি গ্রেফতার
অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন আহমেদকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ মে) রাতের ওই ঘটনায় রেমন্ড অ্যাভিনিউর একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনজনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবায় ফোন করে হত্যার দায় স্বীকার করেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার (১৯ মে) ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে তিনটি পারিবারিক সহিংসতাজনিত হত্যার অভিযোগ আনা হয়।
পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি ঘটনাটিকে “অত্যন্ত সহিংস ও পূর্বপরিকল্পিত পারিবারিক অপরাধ” হিসেবে উল্লেখ করেছে। আদালত নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোনো জামিন আবেদন করেননি।
মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬২,৫২৮ বাংলাদেশি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ ব্যবস্থাপনার আইটি হেল্পডেস্ক।
সোমবার (১৮ মে) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। মোট ১৬১টি ফ্লাইটে তাদের পরিবহন সম্পন্ন হয়েছে।
ফ্লাইট পরিচালনায় অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস—যাদের মাধ্যমে পৃথক সংখ্যক হজযাত্রী পরিবহন করা হয়।
তবে হজযাত্রা চলাকালীন সময়ে ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৫ জন। মক্কা ও মদিনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
হজ ব্যবস্থাপনা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।